বিএনপি নেতাকর্মীকে সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত থাকতে হবে

ছিপাতলী বিএনপির ওয়ার্ড সভায় এস এম ফজলুল হক

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেন, বিএনপি সাধারণ মানুষের দল এবং শোষিতবঞ্চিত জনগণের কল্যাণ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়া গণতন্ত্র, ন্যায় শাসন ও জাতীয়তাবাদ দর্শনে বিএনপিকে প্রতিষ্ঠা করেন। গণতন্ত্র এবং দেশের স্বার্থ বিষয়ে বিএনপির আপসহীনতা যেমন সমুজ্জ্বল তেমনি অন্যায় অপরাধের বিরুদ্ধে সংগ্রামঐতিহ্যের ইতিহাস রয়েছে। তাই বিএনপির আদর্শবান নেতাকর্মীকে জনগণের পাশে থেকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে। অপরাধঅন্যায় কর্মকাণ্ডকে যে কোনো মূল্যে প্রতিরোধ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধিগণের মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

ফারুকে আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মীর কাশেম, উপজেলা বিএনপি নেতা নুরুল আবছার কোং, অধ্যাপক ওসমান গণি, মো. সাহাবুদ্দিন সেলিম, কাজী মজিবুল হক, নুরুল ইসলাম মেম্বার, ডা. মো. সাদী, ফজল করিম, কাজী রাশেদুল আলম, নাজিম উদ্দিন টিটো, রহিম উদ্দিন রাজু, নুরুল আমিন বাবলু, ইমাম হাসান। বিএনপি নেতা আবদুল্লাহ আল হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেলিম উদ্দিন, মোহাম্মদ জাফর, ইউসুফ সওদাগর, হারুন টিপু, নুরুল ইসলাম, কামাল উদ্দিন, নাছির সিকদার, আজম উদ্দিন, মো. সাহাবুদ্দিন, খোরশেদ সওদাগর, শাহ আলম, কুতুব উদ্দিন, আবদুর রহিম, আলমগীর সওদাগর, আবদুল মান্নান সওদাগর, আবুল কালাম, বদিউল আলম, জাকির হোসেন, জয়নাল আবেদীন বাচা, মাসুদ উদ্দিন, নাজিম উদ্দিন বাচা, আবদুল মান্নান, শেখ আহম্মদ, আবদুস সবুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ১ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান
পরবর্তী নিবন্ধজীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের অধ্যবসায়ী হতে হবে