বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা জেড এ খানের ইন্তেকাল

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু আহমেদ জহিরুল আমিন খান (জেড এ খান) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। রাজধানীর গুলশানে নিজের বাসায় বুধবার বেলা আড়াইটায় তার মৃত্যু হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। স্ত্রী ও দুই ছেলেকে তিনি রেখে গেছেন। খবর বিডিনিউজের।

বাংলাদেশের রাজনীতিতে ‘ওয়ান–ইলেভেনের’ পট পরিবর্তনের আগে জেড এ খান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। পরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ১৯৯৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক ছিলেন জেড এ খান। তাঁর জন্ম ১৯৪৪ সালের ১১ মে। ১৯৬৭ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯৭ সালে সেনাবাহিনী থেকে অবসরে যান। এরপর বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক ওমর ফারুক
পরবর্তী নিবন্ধএ কে এম আহসান সিএসপির ২০তম মৃত্যুবার্ষিকী কাল