বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ মসজিদে গাউছুল আজম সম্মেলনের সমাপনী

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

গাউছুল আজম হযরত আবদুল কাদের জিলানীর (রা.) জীবন, কারামত, আধ্যাত্মিক সাধনা এবং শিক্ষা মুসলিম জাহানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি সাধনা শেষে বাগদাদে ফিরে ইসলাম প্রচার, দ্বীনি শিক্ষা বিস্তার এবং মানবসেবায় নিজেকে নিয়োজিত করেন। তাঁর প্রতিষ্ঠিত সুফি সিলসিলা ‘কাদেরিয়া আলীয়া তরীকা’ নামে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে। সুফি সাধকদের জীবনের সাথে অলৌকিক নানা ঘটনা ও কারামত জড়িত থাকে, যা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হলেও আকিদা ও আধ্যাত্মিকতার দৃষ্টিতে এর গভীর তাৎপর্য রয়েছে। হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ মসজিদে ২ দিনব্যাপী গাউছুল আজম সম্মেলনে সভাপতির বক্তব্যে আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.) উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ২৩ সেপ্টেম্বর হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ মসজিদে পীরানে পীর দস্তগীর হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হোসাইনী (রা.)’র ওরসে পাক উপলক্ষে ২ দিনব্যাপী গাউছুল আজম সম্মেলন আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)’র সভাপতিত্বে সমাপনী দিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের মুনতাজেম হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী। এতে প্রধান আলোচক ছিলেন চান্দগাঁও বাহির সিগন্যাল দরবারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা মুফতি ছৈয়দ সাইফুল ইসলাম বারী। বিশেষ বক্তা ছিলেন লালিয়ারহাট হোসাইনীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ আজিজুল হক হোছাইনী, কাটিরহাট হযরত শাহজাহান শাহ (রহ.) দরগাহ্‌ জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, ওয়াজেদী আলিয়া মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা মুহাম্মদ আব্দুল হাই আল কাদেরী, ফতেয়াবাদ কাদেরীয়া শাহ্‌ আমিনীয়া দাখিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নিশান, মাওলানা মুহাম্মদ জিয়াউল্লাহ রেফায়ী আযহারী, মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন আল কাদেরী। এ মসয় আরও উপস্থিত ছিলেন আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ কুলগাঁও শাখার সভাপতি শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, মুহাম্মদ নাজিমুল হাসান সহ অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিশেষে মিলাদ কিয়াম ও তাবারুক বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে ২ দিনব্যাপী গাউছুল আজম সম্মেলনের সমাপনী দিনের সমাবেশ সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুব ইউনিয়ন কোতোয়ালী থানার সম্মেলন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অ্যাডভোকেসি কর্মশালা