বাবার জন্য মনটা পোড়ে

সরওয়ার আরমান | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

বাবা তুমি বলেছিলে আমায় দিবে ঘুড়ি

বোনের জন্য আনবে কিনে রঙিন রেশমী চুড়ি।

সন্ধ্যা নেমে রাত্রি হলো, জোনাক পোকা জ্বলে,

মিটিমিটি তারার মেলা তোমার কথা বলে।

বাবা তুমি কোথায় আছো, একটু বলে দাও,

বুকের ভেতর টেনে নিয়ে, জড়িয়ে আমায় নাও।

বাবা তুমি পথ হারালে ছোট্ট খোকার মতো?

তোমার জন্য মনটা আমার পোড়ে অবিরত।

বাবা তোমার দেখা পেতে হন্যে হয়ে খুঁজি,

তুমি ছাড়া এই জীবনে আর কী আমি বুঝি?

পূর্ববর্তী নিবন্ধবিপন্ন পরিবেশ
পরবর্তী নিবন্ধনীরব নিঃশব্দ