বান্দরবানের গভীর জঙ্গলে ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত লাশ

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ২:২৬ অপরাহ্ণ

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে মো. শরীফ (৩৮) নামের এক যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবদল নেতা পৌর শাখার ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আজ রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বান্দরবান সদরের কসাইপাড়া এলাকায় স্থানীয়রা কাজ করতে গেলে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত শরীফ শহরের তালুকদার পাড়ার বাসিন্দা জহিরের ছেলে।

পুলিশ জানায়, নিহত যুবদল নেতার মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাই পাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন ৭ নভেম্বরের মহানায়ক জিয়াউর রহমান
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত