বাদশা মিয়া

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় পূর্ব কাটগড় নিবাসী বাদশা মিয়া (৮৫) গতকাল শুক্রবার সকাল ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহেরাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল আছরের নামাজের পর পূর্ব কাটগড় আলিফ মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধকিরণময় ভট্টাচার্য্য
পরবর্তী নিবন্ধবাজেটে নিম্নআয়ের মানুষের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি