বাকলিয়ায় দুস্থদের মাঝে চাল বিতর

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে নগরীর ১৮ নং ওয়ার্ডের তক্তারপুল এলাকায় দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা কামরুন নাহার। তিনি বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বিভা, অরুণা, রানু, হাবিবা, নাহিদ, রাসেল, সাগর, ইলিয়াস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিং থানা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধওষখাইন পাক পঞ্জতন শাহ আলি রজা (রা.) ট্রাস্টের প্রস্তুতি সভা