বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে চুয়েটের ১৪ উদ্ভাবনী প্রকল্প

স্টল পরিদর্শন করলেন ভিসি

| মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সমাধানের সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতে ঢাকায় ১২১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশ নিয়েছে চুয়েট। মেলায় বিভিন্ন বিভাগের শিক্ষকশিক্ষার্থীদের উদ্ভাবিত ও গবেষণালব্ধ ১৪টি প্রকল্প প্রদর্শন করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশল ও প্রযুক্তির সম্ভাবনাকে তুলে ধরা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন মেলায় চুয়েটের স্টল পরিদর্শন করেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এসময় তিনি মেলায় প্রদর্শিত ১৪টি উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট শিক্ষকশিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে প্রকল্পগুলোর উদ্ভাবনী বৈশিষ্ট্য, ব্যবহারিক প্রয়োগ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান জাদুঘরের বাস্তবায়নে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এ মেলায় নিজেদের তৈরি নানা ধরনের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করছে সরকারিবেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ৭৩টি বিশ্ববিদ্যালয়সহ উদ্ভাবক ও গবেষকেরা। এছাড়া মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশসহ বিভিন্ন উদ্ভাবন ও ধারণা প্রদর্শন করা হচ্ছে। চুয়েটের স্টলে প্রদর্শিত ১৪টি প্রকল্পে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি, পরিবেশ, অবকাঠামো, যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে গবেষণাকে বাস্তবমুখী করা, প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ বৃদ্ধি এবং দেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশলভিত্তিক উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। চুয়েটের প্রকল্পগুলোর সমন্বয় ও মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং সেকশন অফিসার ইসহাক মজুমদার। ভাইসচ্যান্সেলর চুয়েটের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবনী প্রকল্পগুলোকে বাস্তব প্রয়োগের মাধ্যমে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপল্লবীতে বস্তায় করে অপহরণের নাটক, চট্টগ্রামে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকুমিরায় ২০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ