বাঁশের সেতু পার হওয়ার সময় মৃগী রোগে খিঁচুনি, হালদায় পড়ে যুবকের মৃত্যু

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

হালদা নদীতে পড়ে নিখোঁজের ৮ ঘণ্টা পর ইয়াসিন মিয়া বখতিয়ার (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ভাটার সময় হালদা নদীর রাউজান অংশ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে গত সোমবার বিকাল সাড়ে ৪টায় হালদা নদীর রাউজান, ফটিকছড়ি ও হাটহাজারী সংযোগস্থল নাঙ্গলমোড়া বাঁশের তৈরি ব্রিজ থেকে পড়ে তিনি নিখোঁজ হন। সূত্র মতে, বখতিয়ার মৃগী রোগী ছিলেন, বাশের তৈরি ব্রিজ পার হওয়ার সময় খিঁচুনি উঠে নদীতে পড়ে যায়। তিনি রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম নদীমপুর ফতেহনগর গ্রামের খুরশিদ বাপের বাড়ির মো. আবদুল মিস্ত্রীর ছেলে। বখতিয়ারের ঘর থেকে সেতুটির দূরত্ব কয়েকশ ফুটের মধ্যে বলে জানান স্থানীয়রা। তিনি যেখানে পড়েছিলেন তার স্বল্প দূরত্ব থেকে ভাটার সময় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সাইমুল হোসেন রিয়ামুন বলেন, বিকালে বাঁশের সেতু পার হওয়ার সময় খিচুনী উঠে পানি পড়ে যায়। রাত সাড়ে ১২টার পর লাশ পাওয়া যায়।

হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হাবিবুর রহমান বলেন, পড়ে যাওয়ার বিষয়টি জেনেছিলাম। আমি এখন ছুটিতে আছি। আমি জেনে বিস্তারিত জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধরহস্যেঘেরা মিসির আলি
পরবর্তী নিবন্ধকলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তি উৎসবের প্রস্তুতি সভা