বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ নভেম্বর বৈলছড়ি এ.কে. টাওয়ারস্থ মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন হাফেজ ইউসুফ, কলি মোল্লা, হাফেজ রুহুল্লাহ তালুকদার, হাফেজ কারী ফজলুল কাদের জিহাদী, হাফেজ ওসমান গনী, হাফেজ হেলাল উদ্দিন, আমিনুল্লাহ, মাওলানা হারুনুর রশিদ, ইরফানুল হক সিকদার, মোহাম্মদ আলী, ইব্রাহিম খলিল চেয়ারম্যান, চৌধুরী ওয়াহহাব, মোনতাহেরুল হক প্রমুখ।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এবং হাফেজে কুরআনদের উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে এবং কুরআন মুখস্থ, বিশুদ্ধ তিলাওয়াত ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুফতি হাবিব উল্লাহ মিসবাহ।











