চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ায় বাঁশখালী থানার ওসি রবিউল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাঁশখালী উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (২০ জুন) বিকাল ২টায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডা. মামুনুল ইসলাম চৌধুরী, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কায়সার বাদশা, বৈলছড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকতুল ইসলাম, সাধনপুর ইউনিয়ন বিএনপির সংগঠক আবুল কালাম আজাদ এবং বাঁশখালী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি নুর মোহাম্মদ রাসেল চৌধুরী।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ওসি রবিউল হকের পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের প্রশংসা করেন। তারা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় ওসি রবিউল হক শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিএনপি নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করে ওসি রবিউল হকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।












