বাঁশখালীর কালিপুরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত কালিপুর ইউনিয়নের ২ নম্বর এবং ৩নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, বিএনপি নেতা মোহাম্মদ হাসেম, কালিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েস,বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক দিদারুল ইসলাম, মোহাম্মদ শিহাব, আসিফ ইকবাল, ৫ নং কালিপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছৈয়দ হোসেন লিটন, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মফিজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজমুল উদ্দিন বাহাদুর, বাঁশখালী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এস পারভেজ, যুবনেতা জাহেদ, অহিদ, কায়সার হালিম, ইদ্রিস ছাত্রনেতা আসিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক দায়িত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্গত এলাকার অসহায় মানুষের মাঝে ধারাবাহিকভাবে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাণিজ্য-শিক্ষা কার্যক্রম
পরবর্তী নিবন্ধটানা তিন দিন বন্যার্তদের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা সমিতি সংস্থা