বাঁশখালীতে রোটারির কৃষি বীজ ও শিক্ষাসামগ্রী বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলায় বন্যা–পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে কৃষি বীজ ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেছে রোটারি ইন্টারন্যাশনাল জোন ৫ (চট্টগ্রাম)। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও শিক্ষার্থীদের সহায়তা এবং তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি বীজ এবং শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার,শের আলী,সাবেক চেয়ারম্যান মো. লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী,মো. ইব্রাহিম খলিল, রেজাউল হক চৌধুরী, পুকুরিয়ার চেয়ারম্যান মো. আহসাব উদ্দিন, সহকারি শিক্ষা কর্মকর্তাসহ রোটারি নেতৃবৃন্দ। এ সময় ৫০০জন কৃষককে বীজ এবং শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব।

রোটারির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, মানবতার কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি