বাঁশখালীতে যুব দিবসের আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:৫৫ পূর্বাহ্ণ

মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান- এই প্রতিপাদ্যের আলোকে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, অনির্বাণ যুব উন্নয়ন সোসাইটির পরিচালক শাহ মুহাম্মদ শফিউল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা সরকারের গৃহীত যুব উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধগণফোরাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার কর্মীসভা
পরবর্তী নিবন্ধপ্রফেসর প্রিয়তোষ শীলের ৯ম মৃত্যুবার্ষিকী আজ