বাঁশখালীতে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ। গতকাল বৃহস্পতিবার বাঁশখালীর খদুলপাড়া দায়রা শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়িত হয়।কর্মসূচিতে বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ত্রাণ) এবং ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় ঘর নির্মাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, বাঁশখালী উপজেলার মুহাম্মদ ফারুক, নুরুল হক, নুরুল ইসলাম, নেছার আহমদ, রফিক উদ্দীন প্রমুখ।এ সময় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) বাঁশখালী উপজেলা ও বিভিন্ন শাখা সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












