বাঁশখালী উপজেলার ৫ নম্বর কালীপুর ইউনিয়নে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। লায়ন্স ইন্টারন্যাশনালের LCIF জরুরি সহায়তা অনুদানের আওতায় এবং ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪–এর উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুনাগরী খাসমহল সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড মাঠে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
এ সময় লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আবদুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী পলাশ, প্রচার সম্পাদক দিদারুল ইসলাম, ৫ নম্বর কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েস, সদস্য সচিব রবিউল হুসাইন শাপলা, শিহাব উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য তাজমুল ইসলাম (বাহাদুর), বাঁশখালী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এস. পারভেজ, যুবনেতা দিদারুল ইসলাম, আবছার, অহিদুল ইসলাম, মোহাম্মদ কাউচার, মইনুদ্দিন ও ছাত্রনেতা আসিফসহ সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা। আয়োজকরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। মানবিক সহায়তার এ উদ্যোগ বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের পাশাপাশি সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার বার্তা বহন করে বলে জানান। প্রেস বিজ্ঞপ্তি।













