জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে র্যালী, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ গঠনে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন।











