বহদ্দারহাট এশিয়ান স্কুলে স্বাস্থ্য ক্যাম্প

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট নিউ চান্দগাঁও আবাসিক এলাকার এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন। স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসার ডা. বিকিরণ বড়ুয়া।

এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যের প্রতি নিয়মিত নজর রাখতে অভিভাবক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। এ ছাড়া উপস্থিত ছিলেন চিফ কো–অর্ডিনেটর এমদাদ উদ্দিন চৌধুরী, কো–অর্ডিনেটর মোহাম্মদ আজম ও তাসনোভা তাহরিন এবং হোস্টেল সুপার মো. ইউনূস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলার্নিং উইথ হ্যাপিনেস প্রসঙ্গে : ‘আনন্দময় শিক্ষার জন্য চাই উপযুক্ত শিক্ষক’
পরবর্তী নিবন্ধহুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতা