বরকল ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার বিতরণ

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার আওতাধীন বরকল ইউনিয়নের কানাইমাদারী গ্রামের পানিবন্দি জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার পৌছে দেওয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজিব জাফর চৌধুরী নিজ হাতে এসব উপহার পৌছে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: অলিউল হোসেন রুবেল, বরকল ইউনিয়ন যুবদল নেতা মো: আরজু মিয়া, মো: তৈয়ব মিয়া, চন্দনাইশ উপজেলা ছাত্রদল নেতা মো: রিয়াদ রানা, মো: আরফাত হোসেন সহ নেতৃবৃন্দ। উপহার বিতরণকালে বিএনপি নেতা রাজিব জাফর বলেন, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের সুখেদুঃখে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। তিনি বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসারও আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
পরবর্তী নিবন্ধ২৩নং ওয়ার্ডের বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ