চট্টগ্রাম– ১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীন আহমদ এমপির উদ্যোগে গতকাল শনিবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চন্দনাইশ–সাতকানিয়ার ১৪টি সড়ক পরিদর্শন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন জসিম উদ্দীন আহমদ এমপি, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মির্জা মো. ইফতেখার আলী, প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দীন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহামুদুল হাসান, প্রকৌশলী ছৈয়দ আসিফ মুহাম্মদ, প্রকৌশলী সবুজ কুমার দে, এমএ হাশেম রাজু, মুজিবুর রহমান চেয়ারম্যান প্রমুখ। এসময় এমপি জসীম উদ্দীন বলেন, সামপ্রতিক বন্যায় চট্টগ্রাম– ১৪ আসনের ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভার আওতাধীন সড়কগুলোর ব্যাপক ক্ষতি সাধিত হয়। এসব সড়ক দিয়ে চলাচলে হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের লক্ষ্যে এলজিইডির উর্ধতন কর্মকর্তাগণ সরেজমিনে এসে দেখেছেন। আশাকরি এ অঞ্চলের হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবে খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের উদ্যোগ নেয়া হবে।












