বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের আর্থিক সহায়তা

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামে সামপ্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের মাঝে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। লোহাগাড়া পদুয়া আইনুল উলুম দারুসুন্নাহ কামিল মাদ্রাসা সংলগ্ন ক্ষতিগ্রস্তদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংএর আরবি বিভাগের কোঅর্ডিনেটর সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল। তিনি বলেন, মানুষের যেকোনো দুর্যোগ ও দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দক্ষিণ চট্টগ্রামের সামপ্রতিক বন্যা হাজারো পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং শুধু শিক্ষার আলো ছড়াতেই কাজ করে না, বরং সামাজিক ও মানবিক সংকটেও সমানভাবে মানুষের পাশে থাকে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংএর শিক্ষক দেলোয়ার হোসেন, মিজানুর রহমান এবং মুহাম্মদ তাহসিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদুয়ার সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, কাজী জসীম উদ্দিন, পদুয়া সিকদার দিঘী শাহী জামে মসজিদের সেক্রেটারি মাওলানা তৈয়ব হোসাইন, এডভোকেট সাইফুদ্দীন এবং হাফেজ মাওলানা নাজমুস সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ কার্যক্রম শেষে বন্যা দুর্গতদের দুর্দশা লাঘব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধপ্রবাসী বাংলাদেশিদের অনিশ্চয়তা দূর করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন