মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর ১০ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মোজাহেরমরজার স্মৃতি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিম অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ। পরে বাঁশখালীর চাম্বল সিকদার দোকান সংলগ্ন সুলতান কমিউনিটি সেন্টারে মরহুমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মিলাদ মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও বাঁশখালী১৬ সংসদীয় আসনের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মরহুম মোজাহেরুল হক চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী যত বড়ই হোক, আইনের আওতায় আসতেই হবে
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের আর্থিক সহায়তা