চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ফ্রিপোর্টের মানবিক ও সামাজিক সংগঠন ‘স্বেচ্ছাসেবী বন্ধু মহল চট্টগ্রাম মহানগর’। সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ ১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
সম্প্রতি বাঁশখালীর গুনাগরি ইলশা, খানকানাবাদ ও কদম রসুলসহ বন্যার প্রকোপ বেশি থাকা বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সরাসরি যুক্ত থেকে সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী বন্ধু মহল চট্টগ্রাম মহানগরের প্রতিষ্ঠাতা জে এইচ শাহীন, পরিচালক ফোরকান শেখ, অর্থ সম্পাদক নয়ন শেখ, সাহেদ আলী, টিম লিডার তরিকুল ইসলাম এবং সদস্য রাজিব, হাসিব ও আবু মুসাসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী ও সক্রিয় কর্মীবৃন্দ।
সম্পূর্ণ ত্রাণ বিতরণ কার্যক্রমটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন— মো: রাজু, মো: মিজানুর রহমান, এম আরিফুল ইসলাম এম, মো: রেজাউল, মো: হৃদয়, মো: কিরণ এবং মো: আরিফ।
ত্রাণ বিতরণ শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে এবং পুনর্বাসনে বিত্তবানদের পাশাপাশি সর্বস্তরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একইসাথে আগামীতেও এই ধরণের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।










