গভীর রাতে মদ খেয়ে মাতলামি যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৭:০৭ পূর্বাহ্ণ

মদ খেয়ে গভীর রাতে স্থানীয়দের সাথে মাতলামি করার অভিযোগে আনোয়ারায় মোহাম্মদ ইব্রাহিম (৪৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। গত শনিবার রাত ২টার দিকে রাঙাদিয়া ফাঁড়ি এলাকায় মদ খেয়ে মাতলামি করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, মো. ইব্রাহিম উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের নেওয়াজ উদ্দিনের বাড়ির নুর মুহাম্মদের পুত্র। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি বিভিন্ন সময় কারাগারে ছিলেন। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, রাতে মদ খেয়ে স্থানীয়দের সাথে মাতলামি করার সময় তাকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা শেষে গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের সাবেক মেয়র বেবী চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সাথে প্রশাসনের মতবিনিময়