স্মরণকালের ভয়াবহ বন্যায় বন্যাদুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের এক প্রস্তুতি সভা ২৭ জুলাই জামালখানস্থ চিটাগং সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়। বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের ভারপ্রাপ্ত আহবায়ক প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ডা. রশিদ আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, তপন দত্ত, প্রকৌশলী বিধান চন্দ্র ধর, মো. আবু জাহের চৌধুরী, প্রকৌশলী শিভেন্দু খাস্তগীর, হাসান মোস্তফা, কামরুল ইসলাম হোসাইনী, আকতার হোসেন, অজিত কুমার দাশ, অধ্যাপক শহীদ উদ্দিন, লায়ন শেখর দত্ত, এএন হেলাল চৌধুরী, অঞ্জন কুমার দাশ, মোহাম্মদ আইয়ুব, আবু ওবাইদা আরাফাত ও এনামুল হক। বক্তারা বলেন, বাঁশখালীর সামপ্রতিক বন্যার নেপথ্যে মানবসৃষ্ট কারণও রয়েছে। পানিপ্রবাহ বন্ধ রাখার কুশীলবদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বক্তারা বন্যা পরবর্তী পানিপ্রবাহ জরিপ পরিচালনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












