বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু পরিষদের আলোচনায় বক্তারা বলেছেন, ’৭৫র কালরাত্রিতে বাংলাদেশের সকল প্রদীপ একসাথে নিভিয়ে দিতে ঘাতকরা সপরিবারে বঙ্গবন্ধুকেই শুধু হত্যা করেনি বরং ১০ বছর বয়সী শিশু পুত্র শেখ রাসেলের বুকও সেদিন ঝাঁঝরা করেছে। শেখ হাসিনার উন্নয়নের রোডম্যাপ ধরে ২০২৩ এর দোরগোড়ায় উপস্থিত হয়েছি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গণতন্ত্রকে ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করা সময়ের দাবি। চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ‘একটি শিশু হত্যা : ভূলুন্ঠিত মানবতার আর্তনাদ’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক বেগম সৈয়দা তাহেরার সভাপতিত্বে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আইয়ুবুর রহমান, চবি আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, ডা. শওকতুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন