এত কাছে এসে সেঞ্চুরি মিস? আক্ষেপ হয় না? মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এমন প্রশ্ন শুনে সিরিয়াস ভঙ্গির পর কিছুটা রসিকতাও মিশিয়ে দিলেন মোমিনুল। তিনি বলেন, ‘সেঞ্চুরি না হওয়ায় এত দিন আক্ষেপ হয়নি। তবে আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। কারণ, সেঞ্চুরি করতে পারি নাই বলে বউ হয়ত একটু গালি দিবে। এটাই আরকি।’ তবে সত্যি বলতে, আমার কাছে ১০০ করার চেয়ে প্রতিদিন দলের জন্য রান করা বেশি গুরুত্বপূর্ণ।’ নিজের ৯১ রানে আউট হলেও দলের জন্য রান করার কাজটা মোমিনুল ঠিকই করেছেন। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১৭০ রানের জুটি গড়েন। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে টেস্টে এটিই বাংলাদেশের সেরা জুটি।













