ফ্রান্সের সমর্থন হারালেন ইনফান্তিনো

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়ল। আগামী বছর ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্‌বাচনের জন্য ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এর ফলে ইউরোপীয় ফুটবলের একাধিক শক্তিশালী দেশের বিরোধিতার মুখে আরও কোণঠাসা হয়ে পড়লেন সুইসইতালিয়ান এই কর্মকর্তা। ইনফান্তিনো এখনও পর্যন্ত ফিফার আগামী নির্বাচনের একমাত্র ঘোষিত প্রার্থী। কিন্তু তার নেতৃত্ব ও ফিফার সামপ্রতিক কিছু উদ্যোগ নিয়ে ইউরোপীয় ফুটবলে অসন্তোষ ক্রমেই বাড়ছে। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসসহ ইউরোপের বেশ কয়েকটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন এরই মধ্যে তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। এবার সেই তালিকায় যোগ হলো ফ্রান্স। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এফএফএফ জানায়, শুরুতে ইনফান্তিনোর পুনর্নির্‌বাচনের প্রতি সমর্থন দেওয়া হলেও পরবর্তী সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে, যার কারণে সেই সমর্থন আর বহাল রাখার মতো পরিস্থিতি নেই।

পূর্ববর্তী নিবন্ধগণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধজাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের