ফোরাম সিক্সটিজ চিটাগাং কলেজের দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

নগরীর জুবিলী রোডস্থ পেড্রোলো প্লাজায় গত ২৪ এপ্রিল ফোরাম সিক্সট্‌িজ চিটাগাং কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফোরামের যেসব সদস্য ও আত্মীয়-স্বজন প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও ইফতার মাহফিল ফোরাম সভাপতি নাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন ফোরামের সহ-সভাপতি মো. ইউসুফ।

সভার শুরুতে ফোরামের সাধারণ সম্পাদক লায়ন রূপম কিশোর বড়ুয়া সদস্য ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় বিভিন্ন কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো, আগামী বছর হতে ফোরাম সিক্সটিজের শিক্ষাবৃত্তি চালু। উল্লেখ্য, ফোরামের স্থায়ী তহবিল ও সদস্যগণের আর্থিক সহায়তায় বৃত্তির তহবিল পরিচালিত হবে।

সভায় ফোরাম সদস্য ইঞ্জিনিয়ার আলী আহমেদ, এস এম ফজলুল হক, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সিদ্দিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভাপতি নাদের খান সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার