বোয়ালখালীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীর সৈয়দপুর খালের পাশ থেকে মো. জাবেদ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মো. জাবেদ হোসেন পূর্ব চরণদ্বীপ এলাকার মো. জাবেলের ছেলে। তিনি পেশায় রিকশাচালক বলে জানা গেছে।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) সালামত উল্লাহ বলেন, সৈয়দপুর খালের পাড় থেকে মো. জাবেদ হোসেন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধফোরাম সিক্সটিজ চিটাগাং কলেজের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসড়কের শৃঙ্খলা রক্ষায় পরিবহন শ্রমিকরা ভূমিকা রাখতে পারে