ফেরদৌস ওয়াহিদের সঙ্গে শম্পার গান ‘মন বোঝে না’

| বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

সংগীতশিল্পী শিল্পী ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে শোনা যাচ্ছে ‘মন বোঝে না’ শিরোনামের নতুন একটি গান। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সাঈদা শম্পা। খবর বিডিনিউজের। প্রযোজনা সংস্থা ‘গান জানালার’ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। গীতিকবি গোলাম মোর্শেদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শহীদ মাহমুদ। নতুন গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রথমেই বলব বেশ ভালো একটি কাজ হয়েছে এটি। হবারই কথা, কারণ এর গীতিকার গোলাম মোর্শেদ অত্যন্ত গুণী একজন মানুষ। তার লেখা গান আমার খুব পছন্দের। এছাড়া আমার সহশিল্পী সাঈদা শম্পাও গানটি ভালো গেয়েছেন। সবমিলিয়ে শ্রোতাদের মনে ছুঁয়ে যাওয়ার মত একটি গান ‘মন বোঝে না’। আশা করছি সবার ভালো লাগবে গানটি। ফেরদৌস ওয়াহিদের সঙ্গে গাইতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন সাঈদা শম্পাও। তার ভাষ্য, আমার প্রথম আনন্দের বিষয় হচ্ছে, গানটিতে আমার সাথে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ। উনার সাথে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার আনন্দই আলাদা রকমের। ‘মন বোঝে না’ গানটি ওনার সাথে গাওয়া আমার দ্বিতীয় গান।

পূর্ববর্তী নিবন্ধশততম ম্যাচে জোড়া গোল এমবাপের ‘৪ ঘণ্টার ম্যাচ’ জিতে নকআউটে ফ্রান্স
পরবর্তী নিবন্ধ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বাদ আসছেন স্বস্তিকা