ফুটন্ত ফুলের নজরুল অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী আজ

| শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

আজ ৪ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ফুটন্ত ফুল নজরুল অলিম্পিয়াড–২৫ এর পুরস্কার বিতরণ ও মুক্ত প্রাণের উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ শাহজাহান লিটন। বিশেষ অতিথি থাকবেন, সংগঠক এম এ সবুর, উপদেষ্টা আলহাজ মুহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক জয়সেন ভিক্ষু, অ্যাড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক মোক্তার উদ্দিন, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, আলহাজ্ব ইসতিয়াক মুহাম্মদ মুছা, চবির ডেপুটি রেজিস্ট্রার গাজী মোহাম্মদ নুরউদ্দিন, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মহাসচিব এনামুল হক ছিদ্দিকী, ডা. স্বপ্নীল বড়ুয়া বাধন। আলোচক থাকবেন, প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, প্রফেসর মাঈনুল ইসলাম, প্রফেসর ইসতিয়াক রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর কাজী আসিফ আশরাফী। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক আরিফুল ইসলাম ইরফান ও নজরুল অলিম্পিয়াডের পরিচালক মুহাম্মদ শাহিন রেজা সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপেকুয়া শহরের প্রবেশমুখে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী