বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিদায় সংবর্ধনা

| শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের বিদায় সংবর্ধান গত সোমবার বিকাল ২টায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু তাহেরের সভাপতিত্ত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজের উপাধ্যক্ষ মো. নুরুল আলম।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরুণ কুমার চক্রবর্ত্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল আজিজ, সাবেক অভিভাবক প্রতিনিধি মো. শাহজাহান, বিশিষ্ট রাজনীতিবীদ মো. মাসুদ করিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মনিকা সেন, মেঘনাদ চৌধুরী, মো. আনোয়ার হোসাইন। উল্লেখ্য মো. সাইফুল ইসলাম ২০১৯ সালে বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (খন্ডকালীন) হিসেবে যোগদান করেন। এ উপলক্ষ্যে আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষককর্মচারীদের পক্ষ থেকে ফুল, উপহার সামগ্রী ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে হচ্ছে ফিফার ফুটবল টেকনিক্যাল সেন্টার
পরবর্তী নিবন্ধফুটন্ত ফুলের নজরুল অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী আজ