বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গতকাল শনিবার ফিরিঙ্গি বাজার এলাকায় এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহেদুল হক সোহেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরাম সিদ্দিক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান আলী মান্টু। উপস্থিত ছিলেন মো. জসিম, সোহাগ, আনোয়ার, নয়ন, রাকিব প্রমুখ। প্রধান অতিথি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের বিপদে–আপদে পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি মানবিক ও জনকল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।












