চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এবং স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চিটাগাং মাস্টার্স এবং নাইন্টিজ উইলোজ। গত ৩১ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে চিটাগাং মাস্টার্স ৮ উইকেটে রিলায়েন্স স্পোর্টসকে পরাজিত করে। টসে হেরে রিলায়েন্স প্রথমে ব্যাট করতে নামে। ১৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে তারা ১০৪ রান করে। জবাবে চিটাগাং মাস্টার্স ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে নেয়। প্লেয়ার অব দি ম্যাচ হন বিজয়ী দলের রাজীব মোস্তফা (৫৯ রান)। দ্বিতীয় সেমিফাইনালে নাইন্টিজ উইলোজ২৩ রানে চিটিাগাং রয়েলসকে পরাজিত করে। টসে জিতে নাইন্টিজ উইলোজ প্রথমে ব্যাট করে। ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে তারা ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে চিটাগাং রয়েলস ২০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে। প্লেয়ার অব দি ম্যাচ হন বিজয়ী দলের সবুজ (৩৮ রান ও ২ উইকেট)। ম্যাচ সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ম্যানেজার, টি–স্টেট,ইস্পাহানি গ্রুপ, তাজবীর হাকিম।











