ফতেয়াবাদ গাউছিয়া তৈয়্যবিয়া দাখিল মাদরাসার উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণ ও সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.) ওরশ উপলক্ষে ২দিনব্যাপী নুরানী মাহফিল, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও মেধাবৃত্তি প্রদান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ড. আলী আরশাদ চৌধুরীর সভাপতিত্বে, আলী ফারুক চৌধুরী ও নুরুল আবছার রেজভীর যৌথ সঞ্চালনায় মাদরাসা ময়দানে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন ডা. ইউসুফ মিঞা। প্রধান অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদ সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মাদ নুরুল আবছার, গাজী মুহাম্মাদ ইকবাল, মুহাম্মাদ শহীদুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ জসিম, আসাদুল হক, কাজী এনামুল হক। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ জাহেদুল ইসলাম আজহারী। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সুপারিনটেন্ডেন্ট মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম নেজামী। বক্তব্য রাখেন মোহাম্মদ ইসমাইল কোম্পানি, হাজী রফিকুল ইসলাম, মুহাম্মদ আমির হোসেন মুন্সি, শাহজালাল সিকদার, মোহাম্মদ ইদ্রিস, মুহাম্মাদ শওকত আলী, মুহাম্মদ জানে আলম চৌধুরী, মুহাম্মদ আবু বক্কর, মুহাম্মদ জাহেদ, মো. জাবের হুসাইন, ইদ্রিস তাহেরী, নুরুল আবছার কাদেরী, আবু নাছের আজাদ, মুহাম্মদ ইসকান্দর, সৈয়দ মাহমুদ রেজা, মাস্টার রতন কুমার দাশ, জেবুনেছা বেগম, সাইদুল ইসলাম, মো মহিউদ্দিন, সায়মা নাজনীন, রুমানা আফরোজ, লোকমান আনসারী, হাফেজ মো. মনিরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










