প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া ভবনে স্থাপত্য বিভাগে ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ফল২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোডভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, স্থাপত্য শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি সৃজনশীল ও দৃষ্টিনন্দন ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব। আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে এমন শিক্ষার্থী নির্বাচন করছি, যারা শুধু ভালো আঁকতে বা ডিজাইন করতে জানে না, বরং চিন্তা করতে জানে, বিশ্লেষণ করতে জানে এবং নতুন কিছু নির্মাণের সাহস রাখে। আমরা বিশ্বাস করি, প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে যোগদানের মাধ্যমে শিক্ষার্থীরা পাবে এক আধুনিক, গবেষণাভিত্তিক ও অনুপ্রেরণামূলক শিক্ষার পরিবেশ।

এ সময় উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ, সহকারী অধ্যাপক কুহেলী চৌধুরী, ইমরান বিন হোসাইন, আলী আকবর রাজন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেভ দ্য চিলড্রেনের অবহিতকরণ সভা
পরবর্তী নিবন্ধচবির ২৫ একর পাহাড়ি অঞ্চলে ২৫ হাজার বৃক্ষরোপণ হবে