প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা

| মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা গত ২৪ মে জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চসিক মেয়র এবং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি । এছাড়া বোর্ডের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার অনলাইনে সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। সভায় বিগত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী ও বিগত তিনটি সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো, সার্বিক উন্নয়ন, অডিট, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমাপনী বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপপ্রচার-ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান
পরবর্তী নিবন্ধইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক