প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

| মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার। বৃত্তির ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মলনের আয়োজন করা হয়েছে।

এতে বক্তব্য রাখবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। খবর বাসসের।

বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধদিপ্তরের ওযবেসাইট www.dpe.gov.bd এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd–এ এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় হতে পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধকৃষিখাতে সহায়তা প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়ন করবে ইউসিবি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় হাফেজদের মাঝে পাগড়ি ও সনদ বিতরণ