প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি এবং তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি বই সংরক্ষণের নির্দেশ দিয়ে পরে তা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া আদেশ বাতিলের বিষয়টি জানিয়েছেন। খবর বিডিনিউজের।

গত ৩ জুন জারি করা এক আদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে ওই তিনটি বই সংরক্ষণ করার ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বইটির নাম ‘সবার আগে বাংলাদেশ’। বাকি দুটো হল মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’। ওই নির্দেশনা নিয়ে সমালোচনা শুরু হলে গতকাল সোমবার সন্ধ্যায় আদেশটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌরসভার ই-জিপি টেন্ডার নিয়ে হট্টগোল
পরবর্তী নিবন্ধএইচএসসির ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২, ৪ পরীক্ষার্থী বহিষ্কার