প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন উপাচার্য

সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এলামনাই এসোসিয়েশনের

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে গত ১০ নভেম্বর জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের মতবিনিময় সভা সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন উপাচার্য ও হীরক জয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল্‌–ফোরকান। বিশেষ আলোচক ছিলেন উপ–উপাচার্য অধ্যাপক ড. আল আমিন ও অধ্যাপক ড. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও এলামনাই এসোসিয়েশনের সদস্য মাহবুবের রহমান শামীম ও সদস্য একরামুল করিম, সদস্য এম এ হালিম।

উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করে নিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয় হতে আমরা যা পেয়েছি সেটি কখনো ভোলার নয়। সুতরাং আমাদের নিজ নিজ অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে।

বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ নিয়াজ, কাজী মাহমুদ ইমাম বিলু, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সোহরাব হোসেন সোহেল, হাফিজ আল আসাদ, দাউদ আব্দুল্লাহ, অধ্যাপক আজম খান, কামরুল মেহেদী, অ্য্যাড আবু সাঈদ, অ্যাড. রেজোয়ান নূর সিদ্দিকী, সৈয়দা হাসনা হেনা, নাসরিন ইসলাম, অ্যাড. মোহাম্মদ মাইনুদ্দীন, মোহাম্মদ সেলিম উদ্দীন, আতিক উল্ল্যাহ টিটু, সাইফুর রহমান শপথ, আরিফুর রহমান, দিলরুবা খানম ছুটি, রাশেদ আনোয়ার, মোহাম্মদ বখতেয়ার উদ্দীন, শাহেদুল ইসলাম, মোহাম্মদ মামুনুর রশীদ, অনিন্দ্য মজুমদার, আব্দুল্লাহ আল রায়হান, নিউটন দত্ত, আবুল মনসুর, ফজলুল কবির খসরু, আব্দুল্লাহ আল ফারুক, বদিউল আলম, মামুনুর রশীদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শওকত হোসেন, মীর সফিউল আলম নিজাম, মোহাম্মদ ইউনুস মিয়া, মোদাচ্ছের আলী, খাজা মঈনুদ্দিন, ড. মোহাম্মদ হাবিবুর রহমান, আমীর হোসেন, সুলতান মাহমুূদ, এইচ এম শাহাদাত, দীপক কুমার দে, তড়িৎ বড়ুয়া, সেকান্দর চৌধুরী, আকরামুল আজিম, জসিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ মিসবাহ উদ্দীন, বোধিমিত্র শ্রামণ মহাথেরো, অসীম ভট্টাচার্য, আব্দুর রহিম হিমু, মাহফুজুর রহমান মিল্লাত, শিহাব উদ্দীন, খোরশেদুর রহমান, মোহাম্মদ আদিল, ইকবাল বাহার, মোহাম্মদ হাসান, ফেরদৌসুল হক, মোহাম্মদ নূরউদ্দীন, রোকন উদ্দীন ও মোহাম্মদ রহিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালার সনদ বিতরণ