ভারী বর্ষণে ঘরবন্দি হয়ে পড়া এবং স্বল্প আয়ের অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ। তিনি গতকাল বুধবার নগরীর ৩ নাম্বার ওয়ার্ডের বায়েজিদ হাজিপাড়া এলাকায় প্রায় ২০০ পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্প আয়ের মানুষজন কাজে যেতে পারেন না। ফলে মানবেতর জীবন যাপন করতে হয় পরিবার পরিজন নিয়ে। তাদের কথা বিবেচনা করে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সরকার সর্বস্তরের জনসাধারণের পাশে রয়েছে। তিনি সরকারের পাশাপাশি এ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জি এম আইয়ুব খান, আশ্রাফুল ইসলাম, ইউসুফ,মো. ইসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












