প্রসঙ্গ : আরাকান রাজসভা ও বাংলা সাহিত্য

নীল রতন দাশগুপ্ত | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

সপ্তদশ শতাব্দীতে বর্তমান মিয়ানমারের অন্তুর্ভুক্ত আরাকান (রোসাঙ্গা) রাজসভায় বাঙালী কবি ও মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্য চর্চার এক অনন্য কেন্দ্র হয়ে ওঠে। এখানকার রাজারা ভিন্নভাষী হলেও তাঁদের আশ্রয়ে দৌলত কাজী ও মহাকবি আলাওল এর মধ্যে প্রতিভাবান কবিরা বহু মূল্যবান রোমান্টিক ও অনুবাদ কাব্য রচনা করেন, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে। দৌলত কাজী ছিলেন আরাকান রাজসভার প্রধান বাঙালী কবি। তার বিখ্যাত কাব্য লৌরচন্দ্রানী ও সতীময়না তখন খুব সমাদৃত হয়। মহাকবি আলাওল আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। তার বিখ্যাত কাব্যগুলো হলো পদ্মাবতী, সয়ফুলমুলুক বদিউজ্জামান, হপ্তপয়কর, সিকান্দারনামা ও নীতিমূলক কাব্য তাঁর চন্দ্রাবতী। মদন কোরেশীর বিখ্যাত কাব্য ছিল নাসীরনামা। আরাকান রাজসভায় যে সকল কবি বিশেষ পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল দৌলত কাজী, মদন কোরেশী, মাগন ঠাকুর।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল শোক ও স্নুজ বাটন
পরবর্তী নিবন্ধবেলা যে পড়ে এলো