প্রবীণরা দেশের সম্পদ, তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে

মোহরা প্রবীণ হিতৈষী সংঘের অনুষ্ঠানে এরশাদ উল্লাহ এমপি

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

প্রবীণদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞাকে দেশের উন্নয়ন ও সমাজ গঠনের কাজে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম–০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। তিনি বলেছেন, প্রবীণরা দেশের সম্পদ; তাদের অবহেলা না করে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার পাশাপাশি অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, জীবনের দীর্ঘ পথচলায় প্রবীণরা যে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছেন, তা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে। দেশের উন্নয়ন ও একটি মানবিক সমাজ বিনির্মাণে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। তিনি গত বুধবার মোহরা ওয়ার্ড অফিস মিলনায়তনে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে আয়োজিত সভা, র‌্যালি, প্রবীণদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রবীণ দিবসটি নানা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি একে শামসুদ্দিন খাঁন। হিতৈষী সংঘের বিভাগীয় সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদ উল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফায়সাল আহমেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, সদস্য আশ্রাফুল ইসলাম, মোহরা ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি জানে আলম জিকু, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম, উপ পরিচালক ওমর ফারুক, প্রধান শিক্ষক রোকসানা আক্তার, সহকারী প্রধান শিক্ষক খায়রুল বাশার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর স্বীকৃতি পেলেন চবির ৭ শিক্ষক
পরবর্তী নিবন্ধবাগমনিরাম ওয়ার্ড জামায়াতের মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান