ক্যানভাস পাপেট থিয়েটারের কর্মশালা

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ক্যানভাস পাপেট থিয়েটারের আয়োজনে পাঁচ দিনব্যাপী কর্মশালা গত ২২ নভেম্বর শেষ হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা বডি পাপেট নির্মাণ, উপকরণের সৃজনশীল ব্যবহার এবং নিজের ভেতরের দানবের সাথে প্রতিনিয়ত চলা দ্বন্ধগুলোকে কিভাবে বডি পাপেটর মাধ্যমে দৃশ্যমান করাযায় তার কৌশল নিয়ে নিবিড়ভাবে কাজ করেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ফরাসি বডি পাপেট শিল্পী লরি ক্যানেক। তাঁর নির্দেশনায় অংশগ্রহণকারীরা শরীরের বিভিন্ন অঙ্গ–প্রত্যঙ্গের আদলে পাপেটের অংশ তৈরি, সেগুলোর নড়াচড়া, ভারসাম্য, ছন্দ, গতি এবং মঞ্চে প্রাণবন্ত করে তোলার কৌশল অনুশীলন করেন।

কর্মশালা শেষে সনদ বিতরণ করেন, আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের পরিচালক অলিবিয়ার রুঙ। সার্বিক সহযোগিতা করে –আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম ও ফরাসি পাপেটনাট্য দল কোম্পানি গান্ধবি।’ প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে : ইরান
পরবর্তী নিবন্ধনাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের কাজ শুরু