প্রবাসীরা উন্নয়ন-অগ্রগতির অন্যতম নিয়ামক শক্তি

আঞ্জুমানে খুদ্দামুন নাসের অনুষ্ঠানে বক্তারা

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের (একেএনবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ জসিম উদ্দীন বলেছেন, কর্ম ব্যস্ততা, আইনি বিধিনিষেধের ঝামেলার মধ্যেও প্রবাসীরা দেশজাতির কল্যাণে যে অনন্য সাধারণ ভূমিকা রেখে চলেছেন তা কোনোভাবেই বিস্মৃত হবার নয়। বাস্তবতা হলো, এদেশের বিস্ময়কর সাফল্যের অন্তরালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে অন্যতম যোগানদাতা বললে কোনভাবেই ভুল হবে না। প্রকৃতপক্ষে প্রবাসীরাই এদেশের উন্নয়নঅগ্রগতির অন্যতম নিয়ামক শক্তি। আঞ্জুমানে খুদ্দামুন নাসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মোমিন রোডের সালমা ভবনস্থ শহীদ হালিম মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব (ভারপ্রাপ্ত) স ম হামেদ হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, এস এম আবদুল করিম তারেক, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, এ এস এম কাউসার, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, স ম শওকত আজিজ, আবদুল্লাহ আল মুমিন, শফিউল আজম, মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ ইরফান, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রজন্মকে দক্ষ জনসম্পদে রূপান্তরে প্রশিক্ষণের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধআলীকদমে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, সংক্রমণ বাড়ছে দুর্গম এলাকায়