প্রফেসর তপনজ্যোতি বড়ুয়া স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ

| মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের আমৃত্যু সহ–সভাপতি, চবি ইংরেজি সাহিত্যের অধ্যাপক প্রয়াত প্রফেসর তপনজ্যোতি বড়ুয়ার বিভিন্ন জায়গায় প্রকাশিত লেখাসমূহের সমন্বয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে সদারঙ্গ। গ্রন্থটিকে সমৃদ্ধ করবার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠনে প্রকাশিত লেখাগুলো সংগ্রহ করতে প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করা হয়েছে। লেখা পাঠানো যাবে হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলও। হোয়াটসঅ্যাপ নাম্বার : ০১৮১৯৬১০০৩১, ইমেইল : anjan.kumar@cu.ac.bd প্রফেসর তপনজ্যোতি বড়ুয়ার প্রকাশিত লেখাসমূহ আগামী ১৫ জুলাইয়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় রেস্টুরেন্ট ও আইসক্রিম কারখানাকে ৫৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ৪৭ নারী পরিবার পরিকল্পনা কর্মী কর্মবিরতিতে