প্রথমবারের মতো মুখোমুখি লড়াইয়ে মানুষ ও রোবট

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে মানুষ ও ছয় ফুট লম্বা এক হিউম্যানয়েড রোবটের মধ্যে এক অদ্ভুত লড়াই অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের রোবটিকস প্রতিষ্ঠান আরইকে ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক একটি কমব্যাট গেম তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে এই অভিনব ম্যাচের আয়োজন করে। খবর বাংলানিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ফাইটিং কেজ বা খাঁচার ভেতর দূর থেকে রিমোট দিয়ে নিয়ন্ত্রিত রোবটটির মুখোমুখি হয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা। ম্যাচ শুরুর আগে রোবটটিকে পেশাদার খেলোয়াড়দের মতো রিংয়ের চারপাশে ঘুরে শরীর গরম করতে দেখা যায়।লড়াই শুরু হলে লাপেনা রোবটটিকে লক্ষ্য করে কয়েকটি ঘুষি মারেন। জবাবে রোবটটিও পাল্টা ঘুষি ও শক্তিশালী লাথি মারে। রোবটের লাথিতে লাপেনা খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়েন।প্রতিষ্ঠানটি তাদের এঙ অ্যাকাউন্টের এক পোস্টে লিখেছে, প্রথমবারের মতো মানুষ বনাম টার্মিনেটর রোবট লড়াইয়ের মাধ্যমে আমরা ইতিহাস সৃষ্টি করলাম। আরইকে জানিয়েছে, এই ম্যাচের আরো বিস্তারিত ফুটেজ সামনে প্রকাশ করা হবে।

ভিডিওটি প্রকাশের পর ইন্টারনেটে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। অনেকে ধারণা করছেন, আগামী দিনে পেশাদার লড়াইয়ের অন্যতম অংশ হয়ে উঠতে পারে মানুষ নিয়ন্ত্রিত এসব রোবট।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘের ওপর থেকে আস্থা হারিয়ে গেছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ