পাহাড়ে সংঘাত নিরসনের দাবিতে বাসদের সমাবেশ

| সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সারাদেশে পাহাড়ে সংঘাত নিরসনের দাবিতে গতকাল বিকাল ৪ টায় নিউমার্কেট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আকরাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য নুরুল হুদা নিপু, আহমদ জসিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন,উম্মে হাবিবা শ্রাবণীসহ অন্যান্য নেতৃবৃন্দ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন নদীতে বর্জ্য পরিষ্কার অভিযান
পরবর্তী নিবন্ধদীপু মনি, ইনু, মেনন, পলকসহ ৭ জন আরেক মামলায় গ্রেপ্তার