পাখিটার নাম শুনলে

মোহাম্মদ ইসমাইল | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

চখাচখি পাখিটার নাম শুনলে

মনের মধ্যে কাঠঠোকরার মতোকে যেন শুধু উড়ে চলে!

তাই দেখে খঞ্জনা আর কাঠশালিক

এ বসন্তবাউরি মনে জাগায় নতুন এক কাব্য লিরিক :

নীলটুনি আর সাতভাই ছাতারে

তাই বলে আমার এ কবিতার খাতার পাতা রে

বাজপাখির মতো ছোঁ মেরেনিয়ে যাবে সে উড়ে উড়ে?

তাইতো আমি এখন সুঁইচোরা পাখিটার মতন সে এক দুঃখ গাঁথা মনে

চন্দনা আর হরিয়াল পাখি হয়েঘুরছি শুধু এই দূর বনে!

পূর্ববর্তী নিবন্ধবাতাস
পরবর্তী নিবন্ধভালোবাসা কখনো মরে না